রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিএনসিসি, রেঞ্জার ও রোভার ইউনিটের সদস্যরা। গত ১৬ জানুয়ারি, শুক্রবার, জবি ক্যাম্পাসে আয়োজিত এই ভর্তি পরীক্ষার দিন সকাল থেকেই স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা, পরীক্ষার কক্ষ খুঁজে দেওয়া থেকে শুরু করে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কক্ষে পৌঁছে দেওয়াসহ বিবিধ সেবা প্রদান করেছেন।
সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার রেঞ্জার্স সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দিকনির্দেশনা দিয়েছেন। তারা পরীক্ষার্থীদের সঠিক কেন্দ্রে পৌঁছে দিয়েছেন, প্রয়োজনীয় তথ্য সহায়তা প্রদান করেছেন এবং ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো।
স্বেচ্ছাসেবকদের এই সুশৃঙ্খল ও দায়িত্বশীল কর্মকাণ্ডের ফলে ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে বিএনসিসি ও রোভার রেঞ্জার্স সদস্যরা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করে জানিয়েছেন, তারা সফলভাবে পরীক্ষার্থীদের সেবা দিতে পেরেছেন। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতা ও সেবায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 















