ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই আওয়ামীপন্থি ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী রাজনীতির সাথে জড়িত দুই ডেপুটি রেজিস্ট্রারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পৃথক দুটি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীব এবং শের-ই-বাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মোহাম্মদ পলাশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অফিস শেষ করে বাড়ি ফেরার পথে বিনোদপুর বাজার এলাকা থেকে আহসান হাবীবকে আটক করে বিক্ষুব্ধ জনতা। পরে তাকে মতিহার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহসান হাবীব রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্টের সহিংসতা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

অন্যদিকে, একই সময়ে নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড় থেকে হানিফ মোহাম্মদ পলাশকে আটক করে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তিনি রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃত আহসান হাবীব ও হানিফ মোহাম্মদ পলাশ দুজনেই নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে হানিফ মোহাম্মদ পলাশকে ইতিপূর্বে আদালতে পাঠানো হয়েছে। আহসান হাবীবের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই আওয়ামীপন্থি ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬