শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যতবার আলোচনার প্রয়োজন হবে, পাকিস্তান তা আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির একজন সরকারি কর্মকর্তা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান যে, বর্তমানে সব পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় এই প্রক্রিয়াকে সফল করতে দীর্ঘমেয়াদী প্রচেষ্টার জন্য অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর গত ১১ এপ্রিল ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা এই আলোচনা সত্ত্বেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
তবে, ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনা ব্যর্থ হলেও উভয় পক্ষই কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছিল। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে তারা উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছেন। তাদের মতে, প্রথম দফা আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরও এক দফা মুখোমুখি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। উভয় দেশই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে সক্রিয়ভাবে আলোচনা করছে, যাতে পুনরায় হামলা শুরু হওয়া আটকানো যায়।
রিপোর্টারের নাম 























