স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে খুব শিগগিরই একটি বিশেষ অভিযান শুরু করা হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুয়া এবং অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি গুরুতর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই সমস্যার সমাধানে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
মানব পাচার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, দেশের কিছু অঞ্চলে, বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মানব পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে এই অপরাধ দমন করা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 























