ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জীবিকার সন্ধানে এসে মর্মান্তিক মৃত্যু: দাউদকান্দিতে ট্রাক উল্টে ৭ শ্রমিকের প্রাণহানি, আহত ৬

জীবিকার তাগিদে ঘর ছেড়েছিলেন ১৩ জন শ্রমিক। দিনাজপুর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাচ্ছিলেন কুমিল্লা ও ফেনীর দিকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের শেষ আশ্রয় হলো দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। হাসানপুর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন শ্রমিক, আহত হয়েছেন আরও ছয়জন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে।

জানা যায়, চালবোঝাই একটি ট্রাক, যার গন্তব্য ছিল কুমিল্লা ও ফেনী, দাউদকান্দির হাসানপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটির ওপর বসে থাকা ১৩ জন শ্রমজীবী মানুষ মুহূর্তেই ছিটকে পড়েন। কেউ চাপা পড়েন ট্রাকের নিচে, কেউ ছিটকে পড়েন সড়কের পাশে। অন্ধকার রাতেই থেমে যায় সাতটি প্রাণ।

দুর্ঘটনার সময় ট্রাকটি হেল্পার চালাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন আহত শ্রমিকরা। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা জানান, মেঘনা ব্রিজের টোলপ্লাজায় এসে মূল চালক হেল্পারের হাতে স্টিয়ারিং তুলে দেন। এরপরই দাউদকান্দিতে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। আহত জাহাঙ্গীর বলেন, ‘আমরা সবাই ট্রাকের ওপরে ছিলাম। কখন কীভাবে নিচে পড়ে গেলাম, বুঝতেই পারিনি। সবাই কাজের সন্ধানে দিনাজপুর থেকে রওনা হয়েছিলাম। এখন হাসপাতালে পড়ে আছি, আমার হাত ভেঙে গেছে।’

নিহতদের মধ্যে রয়েছেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন (২১), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া (৩৫) এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৫)।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোরের দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা যাত্রীরা চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই ট্রাকটি উল্টে যায়। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

জীবিকার সন্ধানে এসে মর্মান্তিক মৃত্যু: দাউদকান্দিতে ট্রাক উল্টে ৭ শ্রমিকের প্রাণহানি, আহত ৬

আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬