জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সাবেক ভিপি মো. রিয়াজুল ইসলামকে সভাপতি এবং জকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলীম আরিফকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জবি শাখা ছাত্রশিবিরের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে, জকসুর সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইব্রাহীম খলীলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৬ সেশনের জন্য জবি শাখার সভাপতি নির্বাচন সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে, যেখানে মো. রিয়াজুল ইসলাম নির্বাচিত হন। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মনোনয়নে আব্দুল আলীম আরিফকে সাধারণ সম্পাদক এবং মো. ইব্রাহীম খলীলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কমিটি ঘোষণার সময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী এবং বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























