ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার শেষ দিন আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শেষ হচ্ছে। গত ১৭ অক্টোবর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। কোনো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সরাসরি কোনো আবেদন নেবে না।

শিক্ষার্থীদের শুধুমাত্র (https://rescrutiny.eduboardresults.gov.bd) এই ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। সেই অনুযায়ী আগামী ১৬ নভেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের ফল পরিবর্তন হবে, তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং সংশোধিত ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

এর আগে, গত ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শোরুম ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার শেষ দিন আজ

আপডেট সময় : ১১:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫