ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মারামারি, ককটেল বিস্ফোরণে এক তরুণ নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে মারামারির সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক তরুণ মারা গেছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে।

নিহত জাহিদ ছিলেন জেনেভা ক্যাম্পের মৃত ইরানের ছেলে। তিনি একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।

নিহতের ভগ্নীপতি রবিন হোসেন উজ্জ্বল জানান, জাহিদ কল্যাণপুর মিজান টাওয়ারে তার দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করত। বৃহস্পতিবার ভোরের আজানের ঠিক আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুটি পক্ষের মধ্যে ঝগড়া চলছিল। জাহিদ তখন বাসা থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলে একটি ককটেল এসে তার মাথায় লাগে। এতে সে মারাত্মকভাবে আহত হয়।

তাঁকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখানে কোনো ব্যবস্থা না হওয়ায় সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তরুণের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মারামারি, ককটেল বিস্ফোরণে এক তরুণ নিহত

আপডেট সময় : ০৯:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫