ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক প্রগতি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ সম্পন্ন: উচ্চশিক্ষার নতুন দিগন্তে যাত্রা

গতকাল শনিবার রাজধানীর আন্তর্জাতিক প্রগতি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যাম্পাসে জানুয়ারি ২০২৬ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও পরিচিতি (ওরিয়েন্টেশন) অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রগতি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন। বাংলাদেশ ও অংশীদার রাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়, যা তাদের উচ্চশিক্ষার যাত্রায় নতুন অঙ্গীকারের প্রতীক হয়ে ওঠে।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর শাহ সামিউর রশিদ। সমাপনী বক্তব্য দেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন-এর ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুই সিনিয়র শিক্ষার্থী শশী হোসেন এবং আহনাফ ফতেহ হোসেন।

প্রো-ভিসি প্রফেসর কুশাইরি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আন্তর্জাতিক প্রগতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। কারণ এটি বিশ্বের শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং এশিয়ায় নবম অবস্থানে রয়েছে। একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা নিজেদের উচ্চশিক্ষার যাত্রা শুরু করছো। এর মধ্য দিয়ে তোমাদের নিজেদের, পরিবারের এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো।” তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, কর্মমুখী ও শিল্প-সংশ্লিষ্ট কারিকুলামে আস্থা রাখার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

কম্পিউটার সায়েন্সের ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “তোমাদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু হলো এমন একটি বিশ্ববিদ্যালয়ের সাথে, যা কেবল অংশীদার রাষ্ট্রেরই নয়, বিশ্বেও অন্যতম সেরা প্রতিষ্ঠান।” তিনি আরও জানান, ২০২৯ সালের মধ্যে আন্তর্জাতিক প্রগতি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি সুপরিসর সিটি ক্যাম্পাস প্রতিষ্ঠার কাজ করছে, যা শিক্ষার্থীদের জন্য নতুন দ্বার উন্মুক্ত করবে।

রেজিস্ট্রার প্রফেসর শাহ সামিউর রশিদ তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষাজীবনকে একদিকে চ্যালেঞ্জিং এবং অন্যদিকে বিশাল সুযোগ হিসেবে বর্ণনা করেন। তিনি নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন।

বক্তব্য পর্ব শেষে সংশ্লিষ্ট শিক্ষকগণ নতুন শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রগতি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, কারিকুলাম ও কোর্স পরিচিতি, পাঠদান পদ্ধতি, পরীক্ষা প্রক্রিয়া এবং এক্সট্রা কারিকুলাম কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ব্রিফিং শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ভ্রমণ করেন এবং ক্লাসরুম, সেমিনার রুম, বিভিন্ন ল্যাব, লাইব্রেরি ও স্পোর্টস জোন ঘুরে দেখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যশোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই মা ও শিশুর জন্য তারেক রহমানের উপহার

আন্তর্জাতিক প্রগতি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ সম্পন্ন: উচ্চশিক্ষার নতুন দিগন্তে যাত্রা

আপডেট সময় : ০৫:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬