ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা: পরীক্ষা ১২ আগস্ট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে গত ১০ জুলাই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এই স্থগিত পরীক্ষাগুলো আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

রবিবার (২০ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা বোর্ডের আওতাধীন ছয়টি জেলার (ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা) কয়েকটি অঞ্চলে হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি সিদ্ধান্তে ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীকে যথানিয়মে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ জানান প্রফেসর মো. শামছুল ইসলাম।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা: পরীক্ষা ১২ আগস্ট

আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫