ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের হ্যামট্রমিক সিটিতে এবার ‘বেগম খালেদা জিয়া’ সড়ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমিক শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের জনবহুল ‘কারপেন্টার স্ট্রিট’-এর একটি অংশ এখন থেকে বেগম খালেদা জিয়ার স্মৃতি বহন করবে।

স্থানীয় সিটি কাউন্সিল সম্প্রতি জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী এই অংশটিকে বাংলাদেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর নামে নামকরণের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। এই বিশেষ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হ্যামট্রমিক সিটির চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর। তাদের সক্রিয় প্রচেষ্টাতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা এই পদক্ষেপকে বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি বড় ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। এর আগে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নাম যুক্ত হওয়ায় দেশটির মাটিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায় স্থায়ী রূপ পেল।

এই নামকরণের ফলে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, হ্যামট্রমিক শহরের মতো একটি বৈচিত্র্যময় এলাকায় এই পদক্ষেপ নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও দেশনেত্রীর অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। একই সঙ্গে এটি দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

যুক্তরাষ্ট্রের হ্যামট্রমিক সিটিতে এবার ‘বেগম খালেদা জিয়া’ সড়ক

আপডেট সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬