ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ক্ষমতাসীন দলের বিরুদ্ধে হামলার অভিযোগ: হবিগঞ্জে এনসিপি পদযাত্রা ও যশোরে জামায়াত এমপির বাড়িতে হামলা, সিলেট জামায়াতের তীব্র নিন্দা

বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালানোর অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর জামায়াত। অবিলম্বে পৃথক হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বুধবার সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীদের বর্বর ও নৃশংস হামলায় জাতি বিস্মিত। জামায়াত নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, ‘গণরোষে ফ্যাসিবাদী বিগত আওয়ামী লীগ সরকারের পতন থেকে বর্তমান ক্ষমতাসীন বিএনপি ও ছাত্রদল কোনো শিক্ষা নেয়নি। দেশের বিভিন্ন স্থানের ন্যায় হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়ে তারা প্রমাণ করেছে যে, তারা নিষিদ্ধ ছাত্রলীগের পথেই হাঁটছে। এর পরিণতি শুভ হবে না।’

বিবৃতিতে আরও বলা হয়, একই দিন মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা। জামায়াত নেতৃবৃন্দ উল্লেখ করেন, এমপির এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে (যা ইতোমধ্যে মীমাংসিত ইস্যু) এই ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া, নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরও ‘মবকে’ উসকে দেওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার যেকোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না।

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি ও ছাত্রদল রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ছাত্র-জনতার শাহাদাত ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ তাদের ছাড় দেবে না। প্রয়োজনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের রৌমারীতে গরু নিলাম ঘিরে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি, অভিযোগ দায়ের

ক্ষমতাসীন দলের বিরুদ্ধে হামলার অভিযোগ: হবিগঞ্জে এনসিপি পদযাত্রা ও যশোরে জামায়াত এমপির বাড়িতে হামলা, সিলেট জামায়াতের তীব্র নিন্দা

আপডেট সময় : ১০:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬