ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইরানকে বিশ্ব বাণিজ্য জিম্মি করতে দেবে না যুক্তরাষ্ট্র: অর্থমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই বিশ্ব বাণিজ্য জিম্মি করতে দেওয়া হবে না। তেহরানের ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা আরোপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই কড়া বার্তা দেন মার্কিন অর্থমন্ত্রী।

স্কট বেসেন্ট তার বার্তায় আরও লেখেন, ‘যুক্তরাষ্ট্র কখনো ইরানকে আন্তর্জাতিক বাণিজ্য জিম্মি করতে দেবে না। কিংবা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সন্ত্রাসবাদ, আগ্রাসন ও দমন-পীড়নে অর্থায়নের জন্য আন্তর্জাতিক নৌপরিবহনব্যবস্থা ব্যবহার করার সুযোগও দেবে না।’

এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছিল যে, তারা এমন দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আইআরজিসি সমর্থিত একটি চাঁদা আদায় বা তোলাবাজি চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওয়াশিংটনের দাবি অনুযায়ী, ওই চক্রের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামুদ্রিক ‘বীমা’ কিনতে বাধ্য করা হতো। সেই অর্থ দিয়েই আইআরজিসির বিভিন্ন কর্মকাণ্ডে তহবিল জোগানো হতো বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের পরেই তেহরানের কৌশলগত পরিবর্তন, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরানকে বিশ্ব বাণিজ্য জিম্মি করতে দেবে না যুক্তরাষ্ট্র: অর্থমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬