ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নোলানের ‘দ্য ওডিসি’: তারকাদের পারিশ্রমিক নিয়ে নতুন তথ্য প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পরিচালক ক্রিস্টোফার নোলানের সদ্য মুক্তিপ্রাপ্ত মহাকাব্যিক চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমাটি আন্তর্জাতিক বাজারে সাফল্যের পাশাপাশি ভারতেও বক্স অফিসে ভালো ব্যবসা করছে। প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বাজেটে নির্মিত এই ছবিতে হলিউডের একাধিক তারকা অভিনয় করেছেন। সম্প্রতি ছবিটির প্রধান অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের একটি তালিকা প্রকাশিত হয়েছে, যা থেকে জানা যায় যে অনেক তারকা নোলানের সঙ্গে কাজ করার সুযোগকে অগ্রাধিকার দিয়ে তাদের প্রচলিত পারিশ্রমিকের চেয়ে কম পারিশ্রমিক নিয়েছেন।

ছবিতে ইথাকার রাজা ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, যিনি এই ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন। তার পারিশ্রমিক ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০ কোটি টাকার বেশি। যদিও সাধারণত হলিউডের এই তারকা আরও বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। ওডিসিউসের স্ত্রী পেনেলোপ চরিত্রে অ্যান হ্যাথাওয়ে অভিনয় করেছেন, যা নোলানের সঙ্গে তার তৃতীয় কাজ। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ৪০ থেকে ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ থেকে ৬০ কোটি টাকার সমপরিমাণ।

ওডিসিউসের পুত্র টেলিম্যাকাস চরিত্রে অভিনয় করা টম হল্যান্ডের পারিশ্রমিক ১ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১২০ কোটি টাকা। জানা গেছে, মার্ভেল চলচ্চিত্রে পাওয়া পারিশ্রমিকের তুলনায় এটি কিছুটা কম। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ অ্যান্টিনাস চরিত্রে রবার্ট প্যাটিনসন পেয়েছেন ৫০ থেকে ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ থেকে ৮৪ কোটি টাকা। গ্রিক দেবী অ্যাথেনা চরিত্রে জেনডায়ার পারিশ্রমিক ছিল ৫০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ৬০ কোটি টাকার সমান। অন্যদিকে, হেলেন অব ট্রয় ও ক্লাইটেমনেস্ট্রা চরিত্রে লুপিতা নিয়োঙ্গো পেয়েছেন ১৫ থেকে ৩৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ থেকে ৪২ কোটি টাকার মধ্যে। অমর সমুদ্রপরী ক্যালিপসো চরিত্রে অভিনয়ের জন্য শার্লিজ থেরনের পারিশ্রমিক ছিল ৫০ থেকে ৭০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ৬০ থেকে ৮৪ কোটি টাকার সমান।

গত ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তিপ্রাপ্ত ‘দ্য ওডিসি’ ইতোমধ্যে সমালোচক ও দর্শক—উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে। মহাকাব্যিক কাহিনি, ক্রিস্টোফার নোলানের নির্মাণশৈলী এবং তারকা খচিত অভিনয় ছবিটির অন্যতম আকর্ষণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের পরেই তেহরানের কৌশলগত পরিবর্তন, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

নোলানের ‘দ্য ওডিসি’: তারকাদের পারিশ্রমিক নিয়ে নতুন তথ্য প্রকাশ

আপডেট সময় : ১১:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬