ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রংপুরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা: সিটি প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের সার্বিক উন্নয়নের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, নগরীর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত তার কাছে প্রতিবেদন পাঠানোর কথাও বলেছেন। বুধবার দুপুরে নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি এবং কসাইটুলি সড়কের প্রায় তিন কিলোমিটার সংস্কার কাজের উদ্বোধন শেষে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন এসব তথ্য জানান।

সিটি প্রশাসক বলেন, উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। এর জন্য প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ সমর্থন। তিনি জানান, রংপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে চারটি নতুন সড়ক নির্মিত হবে। এসব প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সড়ক নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না জানিয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন প্রশাসক।

নগরবাসীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমাকে কিছু সময় দিন, আমার ওপর আস্থা রাখুন। পর্যায়ক্রমে প্রতিটি দুর্ভোগ নিরসনের চেষ্টা করব।’ এ সময় রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত চারটি সড়কের মধ্যে মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গসাইবাড়ি রোড ১৩৭৭ মিটার, যার ব্যয় ৯৫ লাখ ২৭ হাজার টাকা। মাহিগঞ্জ শহীদ মিনার থেকে পীরগাছা রোড হয়ে দেওয়ানটলি পর্যন্ত ১৩৪০ মিটার সড়ক নির্মাণে ৯৬ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া, টার্মিনাল থেকে বড়বাড়ি রোড ৪১০০ মিটার নির্মাণে ৮ কোটি ৬৮ লাখ টাকা এবং চিকলি পার্কের আরসিসি রাস্তা ১০২০ মিটার নির্মাণে ৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রংপুরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা: সিটি প্রশাসক

আপডেট সময় : ০৯:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬