ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এনসিপির হুঁশিয়ারি: হামলা অব্যাহত থাকলে বিএনপির পরিণতি হবে ‘৫ আগস্টের’ মতো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লক্ষ্মীপুরে হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের ওপর হামলা অব্যাহত থাকলে বর্তমান ক্ষমতাসীন বিএনপির পরিণতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হবে। হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাতে লক্ষ্মীপুর শহরে এক মশাল মিছিল শেষে দলের নেতাকর্মীরা এই হুঁশিয়ারি দেন।

মিছিল থেকে এনসিপির নেতারা অভিযোগ করেন, বিএনপি ১২ ফেব্রুয়ারির গণভোট প্রত্যাখ্যান করে সবচেয়ে বড় রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। এছাড়াও, সাবেক অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব পালন করছিল, তখন শত শত মব সৃষ্টি করে পদে পদে বাধা দিয়ে এদেশে শিষ্টাচারের সবচেয়ে বড় লঙ্ঘনকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বিএনপি। নেতারা স্পষ্ট করে বলেন, ‘এনসিপির ওপর যদি আর হামলা হয়, তাহলে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক পরিণতি হয়েছিল, বিএনপিও একই পরিণতি ভোগ করবে।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল, যুগ্ম সদস্য সচিব মোবারক হোসাইন, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আবদুল আহাদ ফারাবী প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের রৌমারীতে গরু নিলাম ঘিরে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি, অভিযোগ দায়ের

এনসিপির হুঁশিয়ারি: হামলা অব্যাহত থাকলে বিএনপির পরিণতি হবে ‘৫ আগস্টের’ মতো

আপডেট সময় : ১০:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬