ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মধ্যনগর সীমান্তে বিজিবি’র অভিযান: ২৮ ভারতীয় গরু ও নৌকা জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় চোরাচালানের মাধ্যমে আসা ২৮টি ভারতীয় গরু এবং একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীন বাঙালভিটা বিওপির সদস্যরা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গরু ও নৌকাটি উদ্ধার করেন।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি স্টিলবডি নৌকায় করে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি মাঝারি আকারের গরু দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টারত অবস্থায় বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, জব্দকৃত গরুগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের পরেই তেহরানের কৌশলগত পরিবর্তন, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

মধ্যনগর সীমান্তে বিজিবি’র অভিযান: ২৮ ভারতীয় গরু ও নৌকা জব্দ

আপডেট সময় : ১১:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬