ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও পুলিশি হেনস্তার প্রতিবাদ ১১ দলীয় ঐক্যের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জ্যেষ্ঠ নেতাদের পুলিশ কর্তৃক বাধাদান ও হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১১ দলীয় ঐক্য। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপি’র শীর্ষ নেতৃবৃন্দের গাড়িবহরে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়। এই হামলার প্রতিবাদে ২৯ জুলাই বুধবার হবিগঞ্জে এক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম এমপিসহ এনসিপি’র জ্যেষ্ঠ নেতাদের পুলিশ কর্তৃক আটকে দেওয়াকে গণতান্ত্রিক অধিকার হরণের শামিল বলে উল্লেখ করা হয়। ১১ দলীয় ঐক্য এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে জনগণ ও রাজনৈতিক দল বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। রাজনৈতিক বক্তব্যের কারণে কারো ওপর হামলার স্থান গণতন্ত্রে নেই। কারো বক্তব্য যদি আক্রমণাত্মক হয়, তবে তার জবাব রাজনৈতিকভাবে দিতে হবে। কিন্তু কথার জবাব সন্ত্রাসের মাধ্যমে দেওয়া পূর্বের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। হবিগঞ্জে বিএনপির যেসব নেতাকর্মী আইন হাতে তুলে নিয়ে এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলা চালিয়েছে, অবিলম্বে সেসব সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর বর্তমান সরকার বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে নাগরিকদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করেছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য ভবিষ্যতে বিরোধী দলের যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের রৌমারীতে গরু নিলাম ঘিরে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি, অভিযোগ দায়ের

হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও পুলিশি হেনস্তার প্রতিবাদ ১১ দলীয় ঐক্যের

আপডেট সময় : ১১:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬