ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সতর্কতা! প্রতিদিনের কিছু সাধারণ খাবারই ডেকে আনছে উচ্চ রক্তচাপের মারাত্মক ঝুঁকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশবাসীকে দৈনন্দিন খাদ্যাভ্যাসের ব্যাপারে সতর্ক করেছেন। তাদের মতে, আমাদের পরিচিত কিছু খাবার অজান্তেই উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশেষ করে অতিরিক্ত লবণযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবার বর্জন করার ওপর জোর দিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, অসচেতন খাদ্যাভ্যাসের কারণেই ‘নীরব ঘাতক’ হিসেবে পরিচিত উচ্চ রক্তচাপ অনেকের শরীরে নীরবে বাসা বাঁধছে।

চিকিৎসাবিজ্ঞানে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে ‘নীরব ঘাতক’ বলা হয়, কারণ রোগটির প্রাথমিক লক্ষণগুলো প্রায়শই অস্পষ্ট থাকে। দীর্ঘকাল ধরে রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা এবং দৃষ্টিশক্তি হ্রাস হওয়ার মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রক্রিয়াজাত মাংস, ইনস্ট্যান্ট নুডলস, টিনজাত স্যুপ, চিপস, ফাস্টফুড এবং অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয় নিয়মিত গ্রহণ উচ্চ রক্তচাপের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এই খাবারগুলোতে থাকা অতিরিক্ত সোডিয়াম বা লবণই প্রধান উদ্বেগের কারণ। শরীরে অতিরিক্ত সোডিয়াম জমা হলে তা পানি ধারণের প্রবণতা বাড়ায়, ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে হৃদপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়।

বিশেষজ্ঞরা আরও জানান, বর্তমানে মানুষের শরীরে প্রবেশ করা সোডিয়ামের বড় অংশই আসে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার থেকে। এ কারণেই এসব খাবার নিয়মিত গ্রহণ রক্তচাপ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

অতিরিক্ত চিনি ও অস্বাস্থ্যকর ফ্যাটও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে। মিষ্টি পানীয় এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার ওজন বৃদ্ধি করে, যা হাইপারটেনশনের একটি বড় ঝুঁকির কারণ। অন্যদিকে, ভাজাপোড়া, কেক, পেস্ট্রি এবং ফাস্টফুডে থাকা স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট দীর্ঘমেয়াদে রক্তনালীর ক্ষতি করে এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

বেকন, সসেজ, হ্যাম, সালামি এবং হট ডগের মতো প্রক্রিয়াজাত মাংসে উচ্চমাত্রার সোডিয়াম ও সংরক্ষণকারী উপাদান থাকায় এগুলো হৃদ্‌স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। এসবের পরিবর্তে তাজা চর্বিহীন মাংস, মাছ, ডাল এবং চামড়াবিহীন মুরগির মাংস খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ফলমূল, শাকসবজি, গোটা শস্য, ডাল, বাদাম এবং স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কলা, পালং শাক, টমেটো, আলু এবং শিমজাতীয় খাবারে থাকা পটাশিয়াম শরীরে সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের পরেই তেহরানের কৌশলগত পরিবর্তন, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

সতর্কতা! প্রতিদিনের কিছু সাধারণ খাবারই ডেকে আনছে উচ্চ রক্তচাপের মারাত্মক ঝুঁকি

আপডেট সময় : ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬