ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকার একটি ঝুটের গুদামে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও কয়েকটি গুদামকে গ্রাস করে নেয়। স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা ব্যর্থ হন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বিবেচনায় সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট এসে অভিযানে যোগ দেয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও দুটি ইউনিট দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, পাশাপাশি অনেকগুলো গুদাম থাকায় এবং ঝুট অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। আমাদের কর্মীরা আগুন নেভাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

আপডেট সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬