ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের পর্যটক ভিসা সীমিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ভারতের কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনগুলো ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

এর আগেই নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন থেকে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে নতুন এই কড়াকড়ির মধ্যেও বাণিজ্যিক বা বিজনেস ভিসাসহ অন্যান্য জরুরি ক্যাটাগরির ভিসা কার্যক্রম আগের মতোই স্বাভাবিক থাকছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ না করা হলেও কলকাতার ডেপুটি হাইকমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দুই দেশের ভিসা কার্যক্রমে অস্থিরতা শুরু হয়। সে সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য তাদের ভিসা কার্যক্রম স্থগিত করে। পরবর্তী সময়ে মেডিকেল এবং অন্যান্য জরুরি ভিসা চালু করা হলেও বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা এখনো পুরোপুরি বন্ধ রেখেছে ভারত।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই প্রতিবেশী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাবেই ভিসা প্রক্রিয়ায় এমন সীমাবদ্ধতা তৈরি হয়েছে। মূলত ভারতের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের পর্যটক ভিসা বন্ধ রাখার প্রতিক্রিয়ায় বাংলাদেশও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের পর্যটক ভিসা সীমিত

আপডেট সময় : ০৭:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬