ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কারা এলেন নতুন ছাত্র সংগঠনটির নেতৃত্বে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয়েছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এই নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় এবং ঢাবির কমিটিও ঘোষণা করা হয়।

সংগঠনের আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

‘শিক্ষা, ঐক্য, মুক্তি’—এই তিনটি মূলনীতিকে সামনে রেখে যাত্রা শুরু করা গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, এবং মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন।

ঢাবি কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হয়েছেন মহির আলম। কমিটির অন্য সদস্যরা হলেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার ও মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। ঢাবি কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি।

এর আগে চলতি মাসের ১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সংগঠনটির স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা: ইরান হামলা প্রসঙ্গে চীনের যুদ্ধবিরতির আহ্বান

কারা এলেন নতুন ছাত্র সংগঠনটির নেতৃত্বে

আপডেট সময় : ১১:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫