ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

৫ শতাংশ বাড়িভাড়া প্রত্যাখ্যান, আজ থেকে আমরণ অনশনে শিক্ষকরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ অথবা ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির যে সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাখ্যান করে আজ থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে তাঁরা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার করার কথা জানিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই নতুন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আজ থেকে দেশের কোনো শিক্ষক শ্রেণিকক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষার ডিউটি, অফিসের ফাইল—সব ধরনের কাজ বন্ধ থাকবে।

দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, শিক্ষা উপদেষ্টা ক্লাসে ফিরে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন, আমরা তা প্রত্যাখ্যান করছি। তার প্রতি আমাদের কোনো আস্থা নেই। আমাদের এই আন্দোলন চলবে, প্রয়োজনে তা জাতীয়করণের এক দফা আন্দোলনে রূপ নেবে।

অন্যদিকে, এরই মধ্যে সরকারের অর্থ বিভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই শিক্ষকরা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা পাবেন। এই সুবিধা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে যে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

৫ শতাংশ বাড়িভাড়া প্রত্যাখ্যান, আজ থেকে আমরণ অনশনে শিক্ষকরা

আপডেট সময় : ০৩:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫