ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

মোস্তাফিজ ইস্যুর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আইসিসিকে চিঠি দেবে বিসিবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নিজ দলের খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মী ও স্পনসরদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি আসন্ন আইপিএল মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গেও যোগাযোগ করবে বিসিবি।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উদ্বেগের পর সিলেটে অনুষ্ঠিত বিসিবির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর কাটার মাস্টারকে ছেড়ে দিয়েছে। যদিও এ বিষয়ে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

এই ঘটনার পর দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্রিকেটাঙ্গনসহ বিভিন্ন মহল থেকে ভারতের মাটিতে বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ খেলবে কি না, সে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হচ্ছে বিসিবিকে। বিসিবি কর্মকর্তারা বলছেন, একটি নির্দিষ্ট খেলোয়াড়ের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তাহলে পুরো দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

ক্রিকবাজকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আমরা আইসিসিকে একটি চিঠি পাঠাচ্ছি, যেখানে তিনটি বিষয় থাকবে। প্রথমত, মোস্তাফিজুরের বিষয়টি (আইপিএল থেকে বাদ পড়া) আমরা জানতে চাই। দ্বিতীয়ত, বিশ্বকাপে আমাদের নিরাপত্তা পরিকল্পনা কী—তা জানতে চাই। কারণ শুধু খেলোয়াড় নয়, তাদের সঙ্গে গণমাধ্যম, সমর্থক ও স্পনসররাও ভারতে যাবেন বিশ্বকাপ দেখতে। যারা সেখানে যাবেন, তাদের নিরাপত্তা ব্যবস্থা কী হবে—এটা জানা জরুরি।’

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি অভিষেক ম্যাচ খেলতে নামা ইতালির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৪ ফেব্রুয়ারি কলকাতাতেই ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

এদিকে আলাদাভাবে মোস্তাফিজুরকে কেকেআরের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পেছনের ঘটনা নিয়েও বিসিসিআইয়ের কাছে ব্যাখ্যা চাইবে বিসিবি। ওই কর্মকর্তা ক্রিকবাজকে আরও বলেছেন, ‘মোস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো, এর প্রকৃত কারণ জানতে আমরা বিসিসিআইকে ইমেইল পাঠাচ্ছি।’

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কেকেআর। এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ৩০ বছর বয়সী এই বাংলাদেশি পেসার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

মোস্তাফিজ ইস্যুর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আইসিসিকে চিঠি দেবে বিসিবি

আপডেট সময় : ১১:৪৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬