ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

জাতীয় দলের সাবেক তারকা ডিফেন্ডার দস্তগীর হোসেন নীরা আর নেই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নামিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ডিফেন্ডার দস্তগীর হোসেন নীরা। শনিবার (৩ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে  ৬১ বছর বয়সী ফুটবলার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

খুলনা থেকে উঠে আসা দস্তগীর নীরা আশির দশকের শেষভাগ ও নব্বইয়ের দশকে দেশের ফুটবলে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত ছিলেন। জাতীয় দলের রক্ষণভাগ সামলানোর পাশাপাশি ঘরোয়া ফুটবলে জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে মাঠ মাতান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ট্রফি জয়ের সাক্ষী ছিলেন।

মাঠের খেলা থেকে অবসর নিলেও ফুটবলের মায়া ত্যাগ করতে পারেননি নীরা। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিং পেশায় আত্মনিয়োগ করেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ডাগআউটে কোচ হিসেবে তিনি দীর্ঘ দিন সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 

নীরার আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া তার সাবেক সতীর্থ, বর্তমান ফুটবলার ও ভক্ত-অনুরাগীরা শোকাভিভূত হয়ে পড়েছেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

জাতীয় দলের সাবেক তারকা ডিফেন্ডার দস্তগীর হোসেন নীরা আর নেই

আপডেট সময় : ০২:০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬