ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

অবশেষে সাজ্জাদকে অব্যাহতি

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ করে আসছিলেন বর্তমান ও সাবেক শুটাররা। শুটারের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রনালয়  এ নিয়ে তদন্ত কমিটিও গঠন করেছিল। তবে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার আগেই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে  জিএম হায়দার সাজ্জাদকে যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান এই সংক্রান্ত আদেশে সই করেন। 

চিঠিতে উল্লেখ রয়েছে, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রদত্ত এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’ 

সাবেক শুটার জিএম হায়দার সাজ্জাদকে নিয়ে শুটারদের অভিযোগ আগে থেকেই ছিল। ফেডারেশন অ্যাডহক কমিটি গঠনের আগেই বেশ কয়েকজন শুটার হায়দারকে কমিটিতে না রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল। 

তখনকার সার্চ কমিটি চিঠির পরিপ্রেক্ষিতে বিতর্কিত সাজ্জাদকে কমিটিতে রাখার জন্য সুপারিশও করেনি। এরপরও অজ্ঞাত কারণে জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনে সাজ্জাদের নাম আসে যুগ্ম সম্পাদক হিসেবে। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক বর্ষীয়ান আলেয়া ফেরদৌস হলেও চালিকাশক্তি ছিলেন সাজ্জাদ নিজেই। সাজ্জাদের অব্যাহতিতে এখন শুটারদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

অবশেষে সাজ্জাদকে অব্যাহতি

আপডেট সময় : ০৭:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬