ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ক্রিকেটার শাহীন আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অস্বচ্ছলতা ও আর্থিক সংকটে থাকা এই পেসারকে সহায়তা করতে তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে শাহীন আলমের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

অনুদান হস্তান্তরকালে আমিনুল হক বলেন, ‘বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। শাহীন আলমের মতো মেধাবী পেসার অভাবের তাড়নায় হারিয়ে যাবে—এটা হতে পারে না। তাঁর এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি শাহীনকে আবার মাঠে ফিরতে অনুপ্রাণিত করবে।’

বর্তমান ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডে যারা দায়িত্বে আছেন, তাদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন। সবকিছু ভুলে যদি আমরা ক্রিকেটের স্বার্থে এবং ক্রিকেটারদের পাশে দাঁড়াতে পারি, তবেই খেলা এগিয়ে যাবে। শাহীন আলমের মতো ক্রিকেটারদের বিষয়ে বোর্ডের আরও বেশি নজর দেওয়া প্রয়োজন।’

দেশের ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি তুলে ধরে আমিনুল হক আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দেন এবং খেলাধুলার মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান। তিনি বারবার বলেন, ক্রীড়াবিদরাই আমাদের মূল শক্তি। তৃণমূল পর্যায় থেকে শৃঙ্খলা ফিরিয়ে এনে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে সাফ, এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার স্বপ্ন দেখছি।’

খেলোয়াড়দের ভবিষ্যৎ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘খেলা ছাড়ার পর যেন কোনও ক্রীড়াবিদ হতাশায় না ভোগেন, সে জন্য স্থায়ী কর্মসংস্থান ও জাতীয় বীরদের সরকারি ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জাতীয় ক্রীড়াবিদদের যথাযথ সম্মান দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তারেক রহমান বদ্ধপরিকর।’

তারেক রহমানের এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত শাহীন আলম গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত মাঠে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

ক্রিকেটার শাহীন আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আপডেট সময় : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬