ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

কাবরেরার বিদায় ঘণ্টা বাজছে!

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে সমালোচনা কম হচ্ছে না। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের নিয়ে তার অধীনে বাংলাদেশ দল সেভাবে সাফল্য পাচ্ছে না। দেশের ইতিহাসে দীর্ঘমেয়াদে কোচ থেকেও কাবরেরার অধীনে বাংলাদেশ দলের উন্নতির গ্রাফ ক্ষীণ। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে কাবরেরার বিদায় ঘন্টা বাজার জোর সম্ভাবনা রয়েছে। বাফুফে থেকে এমন ইঙ্গিত মিলেছে। 

শুক্রবার (২ জানুয়ারি) বাফুফে টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মার্চে খুব সম্ভবত হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ শেষ ম্যাচ খেলতে যাচ্ছে। এরপর আমরা তাকে আর রাখছি না বলতে পারেন। অনেকটা এমনই সিদ্ধান্ত হয়ে আছে।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ পদে ইউরোপের অনেক দেশ থেকে কোচের সিভি জমা পড়েছে। এগুলো সামনের দিকে যাচাই বাঁচাই করে দেখা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

কাবরেরার বিদায় ঘণ্টা বাজছে!

আপডেট সময় : ০৮:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬