ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

পাত্তাই পেলো না ঢাকা, চট্টগ্রামের দাপুটে জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিপিএলে শুক্রবার দাপুটে জয়ে টেবিলের দুইয়ে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। 

এই জয়ে তিন ম্যাচ শেষে তারা রান রেটে পেছনে ফেলেছে সিলেট টাইটান্সকে। পয়েন্ট অবশ্য সমান ৪ করে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। দুজনেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। তাদের ব্যাটে ভর করে চট্টগ্রাম কোনও উইকেট না হারিয়ে ৪৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। 

শুরুতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম। তাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৪ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় ঢাকা। শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম তিনটি করে উইকেট নেন। আঁটসাঁট বোলিং ও নিয়মিত উইকেট তুলে শুরু থেকেই ঢাকার ব্যাটারদের চাপে রাখেন তারা। যার ফলে হাত খুলতে পারেননি ব্যাটাররা। ডাবল ডিজিটে রান বলতে শুধু উসমান খানের ২১, নাসির হোসেনের ১৭ ও মোহাম্মদ সাইফউদ্দিনের অপরাজিত ৩৩ রান। 

জবাবে ব্যাট করতে নেমে নির্বিঘ্নে খেলেছে চট্টগ্রাম। নাঈম শেখ ৪০ বলে ৫৪* রানের ইনিংস খেলে একপ্রান্ত আগলে রাখেন। তাতে ছিল ৭টি চার ও ১টি ছয়। অন্যদিকে আগ্রাসী ব্যাটিংয়ে রসিংটন ৯টি চার ও ২ ছক্কায় ৩৬ বলে অপরাজিত থাকেন ৬০* রানে। তাদের অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতেই নিশ্চিত হয় বড় ব্যবধানের জয়। ম্যাচসেরার পুরস্কার পান রসিংটন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

পাত্তাই পেলো না ঢাকা, চট্টগ্রামের দাপুটে জয়

আপডেট সময় : ০৮:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬