ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মির্জা ফখরুলের সঙ্গে ছারছিনা পীরের সাক্ষাৎ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছারছিনা দরবার শরিফের পীর মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে ছারছিনা পীরের নেতৃত্বে দরবার শরিফের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমব্যথী হন।

এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির মীর্জা নুরুর রহমান বেগ, নায়েমে আলা ড. সৈয়দ শারাফত আলী, মজলিসে আমেলার সদস্য মির্জা শোয়েবুর রহমান বেগ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ঘানার তারকা ফুটবলার টমাস পার্টি

মির্জা ফখরুলের সঙ্গে ছারছিনা পীরের সাক্ষাৎ

আপডেট সময় : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬