ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ঘানার তারকা ফুটবলার টমাস পার্টি

ফুটবল বিশ্বকাপে ভিসা সংক্রান্ত জটিলতা নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঘানার জাতীয় দলের সহ-অধিনায়ক টমাস পার্টি। কানাডা সরকারের পক্ষ থেকে ভিসা আবেদন প্রত্যাখ্যান করায় বিশ্বকাপের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামতে পারছেন না এই অভিজ্ঞ মিডফিল্ডার। এর আগে সোমালিয়ার এক আন্তর্জাতিক রেফারিকেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়েছিল।

ধারণা করা হচ্ছে, টমাস পার্টির বিরুদ্ধে থাকা একাধিক গুরুতর আইনি অভিযোগের কারণেই তাকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা কর্তৃপক্ষ। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন নারীর করা সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের মামলা রয়েছে তার বিরুদ্ধে। তবে ৩২ বছর বয়সী এই ফুটবলার শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। আগামী বছর এসব মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমানে ঘানা দল যুক্তরাষ্ট্রের বোস্টনে তাদের বিশ্বকাপ ক্যাম্প পরিচালনা করছে। সেখান থেকেই টরন্টো যাওয়ার কথা ছিল পার্টির। তবে শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় তিনি দলের সাথে যোগ দিতে পারেননি। এ বিষয়ে ফিফা জানিয়েছে, স্বাগতিক দেশের অভিবাসন প্রক্রিয়ায় তাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। প্রথম ম্যাচে অনুপস্থিত থাকলেও ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোতে তিনি মাঠে নামার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা: বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন বালের্দি, স্থলাভিষিক্ত সেনেসি

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ঘানার তারকা ফুটবলার টমাস পার্টি

আপডেট সময় : ০২:০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬