ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি স্থগিত

চট্টগ্রাম বন্দরে সেবা মাশুল বাড়ানোর প্রতিবাদে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের ডাকা সপ্তাহব্যাপী কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের সেবার বর্ধিত মাশুল প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দেওয়ায় আজ সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী গত শনিবার এক প্রতিবাদ সভা থেকে চার ঘণ্টা করে প্রতীকী এই কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন, যা রোববার পালিত হয়।

সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়েছে যে শ্রমিক-কর্মচারীদের সেবা গ্রহণের খাতগুলোতে যে বর্ধিত মাশুল নেওয়া হচ্ছিল, তা প্রত্যাহার করা হবে। এই আশ্বাসের ভিত্তিতেই তারা কর্মবিরতি স্থগিত করেছেন।

উল্লেখ্য, ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও গত ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশিত হয় এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়। নতুন নিয়মে আগের তুলনায় গড়ে প্রায় ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়েছিল, যা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানের পাল্টা হামলায় মার্কিন মিত্ররা লক্ষ্যবস্তু

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি স্থগিত

আপডেট সময় : ০৯:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫