রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে পুতিন বুধবার (৩১ ডিসেম্বর) বলেছেন, তিনি বিশ্বাস করেন রাশিয়া ইউক্রেনে জয়লাভ করবে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
ইউক্রেনে লড়াইরত রুশ সেনাদের বীর উল্লেখ করে তাদেরকে সমর্থনের জন্য রাশিয়ার নাগরিকদের পুতিন আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা আপনাদের ও আমাদের জয়ের বিষয়ে বিশ্বাস করি।
৩১ ডিসেম্বর ছিল পুতিনের ক্ষমতায় আসার ২৬তম বার্ষিকী। ১৯৯৯ সালে নববর্ষের আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হন। ওই সময় বরিস ইয়েলৎসিন পদত্যাগ করেন।
ইউক্রেনে লড়াইরত সেনা ও কমান্ডারদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, বিশ্বাস করুন, রাশিয়াজুড়ে লাখো মানুষ আপনাদের কথা স্মরণ করছে।
ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ চতুর্থ বছরে গড়িয়েছে। এই যুদ্ধে উভয়পক্ষে বিপুল সংখ্যক প্রাণহানি হয়েছে।
রিপোর্টারের নাম 
























