ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মেয়ে জু-আইকে নিয়ে নববর্ষের উৎসবে কিম জং উন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পিয়ংইয়ংয়ে জমকালো আতশবাজি, দেশাত্মবোধক গান, নাচ আর তায়কোয়ান্দো প্রদর্শনের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ উদযাপন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

এবারের উৎসবে কিমের সঙ্গে ছিলেন তার মেয়ে জু-আই। কেসিএনএ-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম ও তার মেয়ে শিশুদের আলিঙ্গন করছেন। অনুষ্ঠানের পুরো সময় জু-আই তার বাবার পাশেই বসা ছিলেন এবং তারা একে অপরের হাত ধরে ছিলেন। অনেক বিশ্লেষক জু-আইকে কিম জং উনের উত্তরসূরি হিসেবে মনে করছেন।

এক ভাষণে কিম জং উন ২০২৫ সালে উত্তর কোরিয়ার জনগণের প্রচেষ্টা ও অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেন। ২০২৬ সালের শুরুর দিকে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির একটি গুরুত্বপূর্ণ কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনে দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করা হবে উল্লেখ করে কিম জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের এই নবম কংগ্রেসে আগামী পাঁচ বছরের জন্য পারমাণবিক অস্ত্র উন্নয়ন এবং অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইরত উত্তর কোরীয় সেনাদের উদ্দেশেও নববর্ষের বিশেষ বার্তা পাঠিয়েছেন কিম জং উন। ওই সেনাদের দেশের সবচেয়ে বড় শক্তি, গর্ব এবং শক্তিশালী স্তম্ভ হিসেবে অভিহিত করে উত্তর কোরীয় নেতা বলেন, তিনি তাদের দেশে ফিরে আসার প্রতীক্ষায় রয়েছেন। বার্তায় কিম বলেন, সাহসী হও। তোমাদের পেছনে পিয়ংইয়ং ও মস্কো রয়েছে।

কেসিএনএ আরও জানিয়েছে, কিম জং উন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে নববর্ষের শুভেচ্ছা কার্ড পেয়েছেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট ও তার স্ত্রীও রয়েছেন। তবে প্রতিবেদনে শি জিনপিংয়ের নাম সরাসরি উল্লেখ করা হয়নি বা এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

মেয়ে জু-আইকে নিয়ে নববর্ষের উৎসবে কিম জং উন

আপডেট সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬