ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সুইজারল্যান্ডের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত একাধিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রানস-মন্টানায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার পুলিশের মুখপাত্র গায়েতান লাথিওন জানান, ইংরেজি নববর্ষ উদযাপন চলাকালে স্থানীয় সময় রাত দেড়টার দিকে  লে কনস্টেলেশন নামক একটি বারে আগুনের সূত্রপাত হয়।

গায়েতান লাথিওন বলেন, ওই সময় ভবনটির ভেতরে শতাধিক মানুষ ছিলেন। অগ্নিকাণ্ডে অনেক মানুষ হতাহত হয়েছেন।

প্রাথমিকভাবে সংবাদমাধ্যমে বিস্ফোরণের খবর এলেও পুলিশ জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত কেবল শুরু হয়েছে। ক্রানস-মন্টানা একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যটন কেন্দ্র হওয়ায় সেখানে প্রচুর পর্যটক ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিএস-কে একটি মেডিক্যাল সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার দগ্ধ রোগীদের চাপে ফ্রেঞ্চভাষী অঞ্চলের হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি সহায়তা কেন্দ্র ও হেল্পলাইন চালু করা হয়েছে।

বিখ্যাত ম্যাটারহর্ন পাহাড় থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে সুইজারল্যান্ডের আল্পসের হৃদপিণ্ডে অবস্থিত এই ক্রানস-মন্টানা রিসোর্ট। সুইস গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দাউদাউ করে জ্বলছে একটি ভবন এবং পাশেই জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পুরো এলাকাটি বর্তমানে সিলগালা করে দেওয়া হয়েছে এবং ক্রানস-মন্টানার ওপর দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা (নো-ফ্লাই জোন) জারি করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

সুইজারল্যান্ডের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত একাধিক

আপডেট সময় : ০৪:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬