ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও চার দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। রোববার দিবাগত রাতে অবরোধ কর্মসূচি স্থগিত করে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সোমবার দুপুর ২টায় দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ জনগণকে ঢাকার ‘শহীদ হাদি চত্বরে’ (শাহবাগ) এসে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও কঠোরতর হবে এবং খুনি চক্রকে আগামী ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

চার দফা দাবিগুলো হলো—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

আব্দুল্লাহ আল জাবের বলেন,  ‘এই চারটি দাবি আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে।’

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আব্দুল্লাহ আল জবের বলেন, ‘আজ (রোববার) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সারাদেশে যে অবরোধ কর্মসূচি চলেছে, তা আজকের মতো প্রত্যাহার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আগামীকাল (সোমবার) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন জনগণকে ঢাকার শহীদ হাদি চত্বরে (শাহবাগ) এসে অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

জাবের বলেন, ‘হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই লড়াই কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

আপডেট সময় : ০৯:২১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫