ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এআই প্রযুক্তিতে বিকৃত ছবি-ভিডিওর শিকার শিল্পা শেঠি: বোম্বে হাইকোর্টের কড়া নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বিকৃত ও ভুয়া ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠস্বর ও চেহারা নকল করে একাধিক আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে অভিনেত্রী আইনি পদক্ষেপ নেন। আদালত বিষয়টিকে অত্যন্ত ‘বিরক্তিকর ও মর্মান্তিক’ বলে অভিহিত করে সংশ্লিষ্ট ওয়েবসাইট ও প্ল্যাটফর্মগুলোকে এসব কনটেন্ট মুছে ফেলার কঠোর আদেশ দিয়েছে।

ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তা রক্ষার তাগিদে গত শুক্রবার আদালতের দ্বারস্থ হন শিল্পা। তিনি জানান, অনুমতি ছাড়া এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব বিভ্রান্তিকর ভিডিও তাঁর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। বিচারপতির পর্যবেক্ষণে বলা হয়েছে, কারও ব্যক্তিগত ছবি ব্যবহার করে এভাবে হেনস্তা করা দণ্ডনীয় অপরাধ এবং কোনো ব্যক্তি বা সংস্থার এভাবে অন্যের জীবন অতিষ্ঠ করার অধিকার নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব

এআই প্রযুক্তিতে বিকৃত ছবি-ভিডিওর শিকার শিল্পা শেঠি: বোম্বে হাইকোর্টের কড়া নির্দেশ

আপডেট সময় : ০৮:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫