ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গাড়িবহর নিয়ে স্মৃতিসৌধে উপস্থিত হন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ৩টা ৪০ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি রেজাউল হক, ফারাহ মাহবুব, এসএম এমদাদুল হক। স্মৃতিসৌধে তাদের অভ্যার্থনা জানান ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। 

প্রধান বিচারপতির আগমন ঘিরে নিরাপত্তার স্বার্থে দুপুর থেকে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়। বিচারপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পরপরই সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ।

এর আগে সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধানেরা ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অবসরের বয়সসীমা অনুযায়ী, গতকাল শনিবার তিনি অবসরে যান।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসাবে তার ৬৭ বছর পূর্ণ হবে ২০২৮ সালের ১৭ মে, অর্থাৎ প্রায় আড়াই বছর পর তিনি অবসরে যাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫