ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

পিরোজপুরে পেয়ারা বাগানে আনন্দভ্রমণে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে গিয়ে পিরোজপুরের স্বরূপকাঠীর বিখ্যাত ভাসমান পেয়ারা বাগানে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মো. মুহিন সরদার (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ট্রলার থেকে পানিতে পড়ে এই তরুণ প্রাণ হারান।

ঘটনাটি ঘটে গত শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল বিভাগের পর্যটন এলাকা স্বরূপকাঠীর আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কটুরাকাঠি খালে। নিহত মুহিন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং গুঠিয়া গ্রামের সৌদিপ্রবাসী মনির সরদারের ছোট ছেলে। এই অকাল মৃত্যুতে মুহিনের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মুহিনের সহপাঠীরা জানান, শনিবার বিকেলে তারা কয়েকজন বন্ধু মিলে স্বরূপকাঠীর আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগান দেখতে গিয়েছিলেন। তাদের ভাড়া করা চলন্ত ট্রলারের সামনের অংশে বসেছিল মুহিন। ট্রলারটি যখন আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করছিল, তখন মুহিন হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা মুহিনকে উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ফলে আনন্দভ্রমণ মুহূর্তের মধ্যেই বন্ধুদের কান্না আর বিষাদে রূপ নেয়।

রবিবার (১৯ জুলাই) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ হাসপাতালে ছুটে যায়। তদন্তে জানা গেছে, পেয়ারা বাগান ভ্রমণে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ছেলেকে হারিয়ে মুহিনের মায়ের কান্না ও আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুহিনের বাবা মনির সরদার সৌদি আরব থেকে সোমবার (২০ জুলাই) দেশে ফেরার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ জয়ের আনন্দ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামস

পিরোজপুরে পেয়ারা বাগানে আনন্দভ্রমণে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬