ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

সৈয়দপুরে শিল্পমেলায় র‍্যাফেল ড্র ও লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ

নীলফামারীর সৈয়দপুরে সেনানিবাসের ফেয়ার পার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় র‍্যাফেল ড্র, লটারি, জুয়া এবং অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘সচেতন জনতা সৈয়দপুর’ নামের একটি সংগঠন। রবিবার দুপুরে শহরের রংপুর রোড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ ৪৮ ঘণ্টার মধ্যে মেলায় অনৈতিক কার্যক্রম বন্ধ করার আলটিমেটাম দেন। সমাবেশে সংগঠনের উপদেষ্টা হাফেজ মো. নুরুল হুদা, সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী, শিক্ষক ও সাংবাদিক শাহাবাজ উদ্দিন, জামে আরাবিয়া মাদরাসার মুহতামিম ইলিয়াস রিয়াজী এবং নয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিল্লুর রহমান বক্তব্য রাখেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন যে, প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপন এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও মেলায় র‍্যাফেল ড্র, লটারি ও বিতর্কিত কার্যক্রম বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা জনমনে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

এর আগে গত ৬ জুলাই ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর পক্ষ থেকে নীলফামারী জেলা প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১১ জুলাই একই দাবিতে স্থানীয় তামান্না মোড়ে একটি প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমি মাদক সম্রাট নই, ষড়যন্ত্রের শিকার’—সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

সৈয়দপুরে শিল্পমেলায় র‍্যাফেল ড্র ও লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৩৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬