ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ অঙ্গীকার: মানিকগঞ্জে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মানিকগঞ্জে উদ্বোধন করা হয়েছে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচি। রোববার সকালে সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, একটি গাছ রোপণ কেবল একটি চারা লাগানো নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, ‘আমরা আজ শুধু একটি কর্মসূচির উদ্বোধন করতে একত্রিত হইনি, আমরা একত্রিত হয়েছি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করতে। একটি শিশুর হাতে একটি গাছ তুলে দিতে এবং একটি গাছের মাধ্যমে একটি সুন্দর আগামীর বীজ বপন করতে।’ তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে নিরলস কাজ করছে। উন্নয়ন শুধুমাত্র সেতু, সড়ক কিংবা ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃতি সুরক্ষিত রাখা, পরিবেশ নিরাপদ রাখা এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তাই একটি গাছ লাগানো শুধু একটি চারা রোপণ নয়, এটি একটি দায়িত্ব এবং আগামী প্রজন্মের জন্য মূল্যবান উপহার।

অনুষ্ঠানে আফরোজা খানম রিতা মানিকগঞ্জবাসীর প্রতি আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়ন ও মানুষের স্বপ্ন বাস্তবায়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিদের সঙ্গে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ সুপার সারওয়ার আলম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপির নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় বিয়ে করে প্রয়াত স্বামীর ভিটেয় সংসার, শাশুড়িকে পিটিয়ে বের করে দিলেন পুত্রবধূ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ অঙ্গীকার: মানিকগঞ্জে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬