ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

পুলিশের ছদ্মবেশে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি: র‍্যাবের হাতে ৩ জন গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত শনিবার রাতে শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া (৩৯), মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার শিপন মিয়া (২৫) ও একই এলাকার অহিবুর রহমান (২৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুন রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে পুলিশের পোশাক পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে।

একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করে। এরপর তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িটি সিলেটের দিকে চালিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সামছুল আলম সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

সেই ধারাবাহিকতায়, গত শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় এবং রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারের পর র‍্যাব দুই আসামিকে তাঁদের কাছে হস্তান্তর করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের গুলিতে নিহত পুলিশপুত্র ইমাম হাসান, ‘একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার?’

পুলিশের ছদ্মবেশে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি: র‍্যাবের হাতে ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬