ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দলীয় প্রার্থী ঘোষণা করা আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম, মতিবুর রহমান বিপ্লবসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিএনপি থেকে এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গত বুধবার খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। ওই দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ। সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, দফতর সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ।

একই আসনে আজ মনোনয়নপত্র সংগ্রহ করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এ বিষয়ে তিনি বলেন, ‘দলের উচ্চ পর্যায় থেকে দিনাজপুর-৩ আসনে আমাকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ মনোনয়ন ফরম উত্তোলন করেছি। অবশ্য আজ খালেদা জিয়ার পক্ষে এই আসনে মনোনয়ন জমা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে দিনাজপুর-৩ আসন। আমরা চাই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে দিনাজপুর-৩ আসনে উন্নয়নমূলক কাজ করতে। এজন্য আপনাদের বন্ধু হিসেবে, ভাই হিসেবে পাশে চাই। অতীতের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ঐক্যবদ্ধ থেকে পথচলার আহ্বা জানাই। চেয়ারপারসনের আসনে কেন মনোনয়ন নিলেন এ প্রশ্নের জবাবে বলেন, ‘কেন্দ্রের নির্দেশনার বাইরে আমি কিছু বলতে পারবো না।’

দলীয় সূত্র জানায়, সৈয়দ জাহাঙ্গীর আলম ইতিপূর্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি প্রথমবারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা আরও দুবার নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনীত প্রার্থী হয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে মেয়র পদে থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন আদালতের এমন আদেশে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।

দলীয় সূত্রে জানা যায়, দিনাজপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।

এর আগে গতকাল শনিবার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে স্থানীয় নেতাকর্মীরা মোরশেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার নাঈম, গাবতলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ অন্য নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৫:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫