ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

চট্টগ্রামে জেঁকে বসেছে শীত

চট্টগ্রামে শীত জেঁকে বসেছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকেই চট্টগ্রামজুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, আকাশ ছিল মেঘাচ্ছন্ন ও কুয়াশায় ঢাকা।

চট্টগ্রাম পতেঙ্গা পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি এবং সকাল ১০টায় ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে।

এদিকে,ভোর থেকে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ব্যাঘাত ঘটে। বিশেষ করে, ভোরের দিকে বের হওয়া শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষজনকে বেশি দুর্ভোগে পড়তে দেখা গেছে। শীত থেকে বাঁচতে অনেককে গরম পোশাক ও শাল-চাদর জড়িয়ে চলাচল করতে দেখা যায়।

এদিকে শীতের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। প্রয়োজন ছাড়া খুব ভোরে বাইরে না যাওয়া এবং গরম পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

চট্টগ্রামে জেঁকে বসেছে শীত

আপডেট সময় : ০২:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫