ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানে নিহতের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া এই প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহিদুল হক। এছাড়া সাবেক এনটিএমসি প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকেও আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে কয়েকজন সাংবাদিকের নামও উঠে এসেছে, যাদের মধ্যে একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা রয়েছেন। ২০১৩ সালের সেই রাতের ঘটনাপ্রবাহ এবং হতাহতের বিবরণ বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ফের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

আপডেট সময় : ১২:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬