দেশের সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে প্রায় ৬ হাজার কোটি টাকার একটি নতুন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় সীমান্ত সংযোগ সড়কগুলোর অবকাঠামো উন্নয়ন করা হবে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের সারসংক্ষেপ অনুযায়ী, ৫ হাজার ৯৯১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এই সড়কগুলো নির্মিত হলে সীমান্তে বিজিবির টহল কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ মোকাবিলায় স্থানীয় জনগণের সহযোগিতা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাবে, যা দেশের সার্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 



















