ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও বিধ্বংসী হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বা উস্কানির বিরুদ্ধে কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কমান্ডার মেজর-জেনারেল আলি আবদুল্লাহি সতর্ক করে জানিয়েছেন, ইরানের সার্বভৌমত্বে আঘাত হানলে তার চড়া মূল্য দিতে হবে ওয়াশিংটনকে। তিনি সশস্ত্র বাহিনী, জনগণ এবং কর্মকর্তাদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, শত্রুরা বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও তাতে সফল হবে না।

বিবৃতিতে জেনারেল আবদুল্লাহি আরও উল্লেখ করেন, অতীতে বিভিন্ন সামরিক ও রাজনৈতিক সংঘাতে ব্যর্থ হয়ে এখন শত্রুরা ইরানের অভ্যন্তরে অনৈক্য তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, যেকোনো হঠকারী সিদ্ধান্তের জন্য তাদের অতীতের চেয়েও বড় মাশুল গুনতে হবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই কঠোর হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড, তৃপ্ত টুখেল

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও বিধ্বংসী হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ১২:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬