ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ১

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রওনক শিশির (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মো. তাজ (১৮) গুরুতর আহত হয়েছেন। নিহত শিশির পৌর এলাকার নিমতলা মহল্লার গোলাম রাব্বানীর ছেলে এবং নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিশির ও তার বন্ধু তাজ মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে ফিরছিলেন। এ সময় মেসার্স মুনজুর অটো রাইস মিলের সামনে আদর্শ গ্রুপের একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশিরের মৃত্যু হয়। গুরুতর আহত তাজকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে সদর থানা পুলিশ নিহত শিশিরের লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও, চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি মো. ইকরামুল হোসাইন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট: ভোগান্তিতে ব্যবহারকারীরা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ১

আপডেট সময় : ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬