ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

নরসিংদীর পলাশে জুলাই আন্দোলনের শহীদ ইমনের প্রতি গ্রামবাসীর শ্রদ্ধা

নরসিংদীর পলাশ উপজেলায় ‘জুলাই আন্দোলন’-এর শহীদ ইমনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার নিজ গ্রামের মানুষ। শনিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর সামাজিক কবরস্থানে সমবেত হয়ে শহীদ ইমনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন গ্রামবাসী। এরপর তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শহীদ ইমন নরসিংদী শহরের আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনে তিনি শাহাদাতবরণ করেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন নরসিংদী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পরিচালক সাইদুর রহমান হুমায়ুন, সবুজ মৈশান, প্রকৌশলী শামসুল ইসলামসহ শতাধিক গ্রামবাসী। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই শহীদ ইমনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৩৮ জন

নরসিংদীর পলাশে জুলাই আন্দোলনের শহীদ ইমনের প্রতি গ্রামবাসীর শ্রদ্ধা

আপডেট সময় : ১০:৩৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬