ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দিপু হত্যাকাণ্ড: বিচার চেয়ে সরব বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিভৎসতায় আঁতকে উঠেছিল সারা বাংলাদেশ। বিষয়টি নজরে এসেছে আন্তর্জাতিক মহলেও। এমন বর্বরোচিত ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

দিপু চন্দ্র দাসের মৃত্যুর কয়েক দিন পর বৃহস্পতিবার ‘ধাড়াক’ অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দিপু চন্দ্র দাস’ শিরোনামে একটি নোট শেয়ার করেন।

নিজের পোস্টে ঘটনাটিকে অমানবিক প্রকাশ্য সহিংসতা উল্লেখ করে জাহ্নবী লেখেন, ‘বাংলাদেশে যা ঘটছে তা বর্বরোচিত। এটি একটি হত্যাকাণ্ড এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি যদি তার অমানবিক প্রকাশ্য গণপিটুনি সম্পর্কে না জানেন, তবে এটি সম্পর্কে পড়ুন, ভিডিওগুলো দেখুন, প্রশ্ন তুলুন। এবং এই সবকিছুর পরেও যদি আপনার মনে কোনো ক্ষোভের সৃষ্টি না হয়, তবে ঠিক এই ধরনের ভণ্ডামিই আমাদের অজান্তেই আমাদের ধ্বংস করে দেবে।’

শেষাংশে তিনি আরও লেখেন, ‘সাম্প্রদায়িক বৈষম্য এবং চরমপন্থা যে কোনো রূপেই হোক না কেন-আমরা তার শিকার হই বা হোতা, আমাদের মনুষ্যত্ব ভুলে যাওয়ার আগেই এর প্রতিবাদ করা এবং নিন্দা জানানো প্রয়োজন। আমরা দাবার এমন সব ঘুঁটি যারা বিশ্বাস করি যে আমরা একটি অদৃশ্য রেখার দুই পাশে বাস করছি। এটি উপলব্ধি করুন। এবং নিজেকে সঠিক জ্ঞানে সমৃদ্ধ করুন যাতে আপনি সেইসব নিরপরাধ মানুষের পাশে দাঁড়াতে পারেন যারা এই সাম্প্রদায়িক হানাহানিতে ক্রমাগত প্রাণ হারাচ্ছেন এবং আতঙ্কিত হচ্ছেন।’

গণ-অভ্যুত্থানের পর এখন পর্যন্ত তারেক রহমান কোনো বেফাঁস বক্তব্য দেননি: আশফাক নিপুণগণ-অভ্যুত্থানের পর এখন পর্যন্ত তারেক রহমান কোনো বেফাঁস বক্তব্য দেননি: আশফাক নিপুণ

১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলার এক পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে অন্তর্বর্তী সরকার

মঙ্গলবার সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান এবং এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

দিপু হত্যাকাণ্ড: বিচার চেয়ে সরব বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

আপডেট সময় : ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫